Thursday, 22 October 2026
শিরোনাম
সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, হতাহত ৯ রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় প্রাণ গেল দোকানের কর্মচারীর শিক্ষক বা অন্য পেশার কারও সাংবাদিকতার সুযোগ নেই: প্রেস কাউন্সিল চেয়ারম্যান ‘দালাল মিডিয়া’ বর্জনের ডাক ইশরাকের, আনছেন নতুন গণমাধ্যম কুমারখালী ওয়েলফেয়ার এসোসিয়েশনের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় ভারতের সবচেয়ে বড় ব্যাংকে সাইবার হামলা, প্রায় ৪ লাখ গ্রাহকের তথ্য চুরি ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা,প্রজ্ঞাপন জারি কুষ্টিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক কারাগারে
জাতীয়

সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যানসহ ৫ আসামির জামিন নামঞ্জুর

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
সাংবাদিক নাদিম হত্যা : চেয়ারম্যানসহ ৫ আসামির জামিন নামঞ্জুর

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫ জনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে তৃতীয় বার বাবুর জামিন আবেদন নামঞ্জুর হয়েছে।

সোমবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তানভীর আহম্মেদ জামিন আবেদন নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসুফ আলী বলেন, 'সাংবাদিক রব্বানী হত্যা মামলায় গ্রেপ্তারকৃত ১৭ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৫ জন জামিনের আবেদন করেন। বিচারক বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন

জামিন আবেদনের ৫ আসামি হলেন, মাহমুদুল আলম বাবু, মকবুল হোসেন, জাকিরুল, রেজাউল ও মনিরুজ্জামান।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।