Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সাংবাদিকতা নয়, মিথ্যার বিরুদ্ধে শামসের নামে মামলা হয়েছে : আইনমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সাংবাদিকতা নয়, মিথ্যার বিরুদ্ধে শামসের নামে মামলা হয়েছে : আইনমন্ত্রী

মিথ্যা তথ্যের জন্য প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা হয়েছে বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, সাংবাদিকতার বিরুদ্ধে মামলা হয়নি। মামলা হয়েছে মিথ্যা তথ্যের বিরুদ্ধে।

 

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

আইনমন্ত্রী বলেন, যদি কোনো সাংবাদিক সত্য তথ্য প্রকাশ করেন, তাহলে কোনোমতেই এই সরকার বাধা দেবে না। এ ছাড়া যেখানেই ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার হচ্ছে, সেখানেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, নওগাঁয় নিহত সুলতানা জেসমিনের ক্ষেত্রে যা হয়েছে, তা দুর্ভাগ্যজনক। ট্র্যাজিক কারণে তার মৃত্যুর পর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। এখানে আইনের অপব্যবহার হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।