Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

সরকারি টাকায় হজ চিরতরে বন্ধ করার আহ্বান শায়খ আহমদুল্লাহ'র

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সরকারি টাকায় হজ চিরতরে বন্ধ করার আহ্বান শায়খ আহমদুল্লাহ'র

প্রতিবছর হজ মৌসুমে সরকারি টাকায় অনেক মানুষ হজে যান। সরকারি অর্থায়নে হজের বিধান নিয়েও নানান সমালোচনা ছিল। এবার সেই ইস্যু নিয়ে কথা বলেছেন ইসলামি চিন্তাবিদ ও আসসুন্নাহ ট্রাস্টের চেয়ার‌ম্যান শায়খ আহমদুল্লাহ। তিনি বলেছেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা।

 

সোমবার (২৩ সেপ্টেম্বর) নিজের অফিসিয়াল ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি এসব তথ্য জানিয়েছেন।

 

আহমদুল্লাহ লিখেছেন, সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা। প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক ও সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান। এটা শরয়ী এবং নৈতিক কোনো দিক থেকেই সিদ্ধ নয়।

 

তিনি আরও লিখেছেন, এতে একদিকে যেমন দেশের টাকার অসদ্ব্যবহার হয়, পাশাপাশি এইসব লোকদের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয়। এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন।

 

শায়খ আহমদুল্লাহ বলেছেন, সরকারি টাকা মানে জনগণের টাকা। জনগণ তো কাউকে হজের জন্য টাকা দেয় না। একজন প্রভাবশালী ব্যক্তি জনগণের টাকায় হজ করছেন, এর মধ্যে কোনো গৌরব নেই। আছে প্রচ্ছন্ন লাঞ্ছনা।

 

এই প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন এই ইসলামী গবেষক। তবে হ্যাঁ, সরকারের তরফ থেকে নিয়োজিত ডাক্তার, হজ গাইড ও অন্যান্য হজ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কথা ভিন্ন বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।