Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

সরকারি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়,নির্দেশনা জারি

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
সরকারি অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে নয়,নির্দেশনা জারি

নিজস্ব ধর্মীয় আইন যাই হোক, সরকারের অনুমতি ছাড়া আর দ্বিতীয় বিয়ে করতে পারবেন না বলে নির্দেশনা জারি করেছে ভারতের আসাম রাজ্য সরকার।

 

বৃহস্পতিবার এই নির্দেশনা জারি করেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মন্ত্রিসভা। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

 

নির্দেশনায় বলা হয়েছে, প্রথম স্ত্রী জীবিত থাকতে কোনো সরকারি কর্মী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না। দ্বিতীয় বিয়ে করতে হলে সরকারের কাছে উপযুক্ত ছাড়পত্র নিতে হবে। অন্যথায় সরকারি কর্মীদের মোটা অঙ্কের জরিমানা করা হবে। এমনকী তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও করা হবে।

 

ওই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, মুসলিম পার্সোনাল ল’ (Muslim Personal Law) কী বলছে, সেটা এক্ষেত্রে গুরুত্বহীন।

 

হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে অসম সরকার ইতোমধ্যেই দুই সন্তান নীতি চালু করেছে। ২০১৯ সালেই অসম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে আইন পাশ করায়।

 

যাতে বলা হয়েছে, ২০২১ সালের পর যে সব দম্পতির দুইয়ের বেশি সন্তান থাকবে তাদের সরকারি চাকরি দেয়া হবে না। শুধু তাই নয়, এখন যারা সরকারি চাকরি করছেন, তাদেরও খেয়াল রাখতে হবে যাতে দুইয়ের বেশি সন্তান না হয়। অন্যথা হলে তাদেরও চাকরি নিয়ে টানাটানিতে পড়তে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।