Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সয়াবিনের দর আরও কমলো

admin • 25 Apr 2023, 07:26 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সয়াবিনের দর আরও কমলো

আন্তর্জাতিক বাজারে সয়াবিনের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) তেলবীজটির দর আরও কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

 

এতে বলা হয়, এদিন সিবিওটিতে সয়াবিনের দাম কমেছে হাফ সেন্ট। প্রতি বুশেলের দর স্থির হয়েছে ১৪ ডলার ৩৫ সেন্টে। আগের সপ্তাহে যা ছিল ১৪ ডলার ৬৩ সেন্ট।

 

গত সপ্তাহে কম্মোডিটিজ রিসার্চ ফার্ম হাইটাওয়ার এক রিপোর্টে জানিয়েছিল, বিশ্বের শীর্ষ রপ্তানিকারক ব্রাজিলে এবার রেকর্ড পরিমাণ সয়াবিন উৎপন্ন হয়েছে। বিশ্ববাজারে সরবরাহও বাড়িয়েছে দেশটি।

 

এতে যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি কমলেও উৎকণ্ঠা বাড়েনি। ফলে তেলবীজটির দরপতন ঘটেছে।

 

ইউএস কৃষি বিভাগ জানিয়েছে, ওই সপ্তাহে মোট ১ লাখ ৩ হাজার টন সয়াবিন রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র। পূর্বাভাসের চেয়ে যা বেশ কম।

 

অবশ্য গত মার্চে মার্কিন মুলুক থেকে চীনের সয়াবিন আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। তবে তা প্রত্যাশার তুলনায় কম।

সুত্র: বিজনেস রেকর্ডার
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।