Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে ঘুষি মারতে মারতে হত্যা করলো ছেলে!

admin • 29 Apr 2024, 05:34 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে ঘুষি মারতে মারতে হত্যা করলো ছেলে!

সিংহাসনের দখল নিতে বাবাকে হত্যা করতে হাত কাঁপেনি ভারতের বহু শাসকের। তেমনই সম্পত্তি নিয়ে বিবাদে খুনের ঘটনাও মাঝে মধ্যে ঘটছে। তথাপি সম্পত্তির জন্য বৃদ্ধ বাবাকে ঘুষি মারতে মারতে হত্যার ঘটনায় হতবাক গোটা দেশ। ঘটনাটি ভারতের তামিলনাড়ুর পেরম্বলুরের। এ ঘটনার ভিডিও সামাজিমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে ছেলের নৃশংসতায় শিউরে উঠছেন নেটাগরিকেরা।

পুলিশ সূত্রে জানা গেছে, তামিলনাড়ুর পেরম্বলুরের ঘটনাটি গেলো ১৮ এপ্রিলের। সম্পত্তির ভাগভাগি নিয়েই বাবার উপর ক্ষেপে উঠেছিল ছেলে। মৃতের নাম কুলানধাইভেলু (৬৫)।

ভিডিওতে দেখা গেছে, বারান্দায় বসে আছেন বৃদ্ধ। হঠাৎ তার দিকে এগিয়ে যায় কালো গেঞ্জি, নীল জিন্স পরা যুবক। এর পর এলোপাথাড়ি ঘুষি মারতে থাকে সে বৃদ্ধকে। ভয়ংকর মারে বৃদ্ধ একদিকে হেলে পড়লেও রেহাই দেয়নি ছেলে। ঘুষির পর ঘুষি মারতে থাকে। এক সময় নাক-মুখ দিয়ে রক্ত বেরতে থাকে বৃদ্ধের। এক সময় মারধর থামালেও ফের ফিরে এসে হাঁটু দিয়ে মুখে লাথি মারে ছেলে।

https://twitter.com/i/status/1784451174307123587

মারের চোটে বৃদ্ধ জ্ঞান হারানোর পর ছুটে আসে বাড়ির অন্য লোকেরা। সংজ্ঞাহীন বৃদ্ধকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে মৃত্যু হয় তার।

পুলিশ জানায়, শুরুতে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেও তুলে নেয়া হয়েছিল। পরে বৃদ্ধের মৃত্যুর পর নতুন করে অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।