Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সমরেশ মজুমদারের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সমরেশ মজুমদারের মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, কীর্তিমান কথাসাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে আমরা সমকালীন বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্রকে হারিয়েছি। অসংখ্য কাল উপন্যাসের স্রষ্টা সমরেশ মজুমদার বাংলা সাহিত্যের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

সোমবার (৮ মে) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক শোকবার্তায় তিনি এমন মন্তব্য করেন।

বিবৃতিতে তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং উৎকর্ষে তার অসামান্য অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে বাঙালি জাতি। প্রখ্যাত ঔপন্যাসিক সমরেশ মজুমদারের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।

প্রয়াত সমরেশ মজুমদারের পবিত্র আত্মার শান্তি কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।