Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

সপ্তাহে ৩ দিন ছুটির পরিকল্পনা সৌদি আরবে

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
সপ্তাহে ৩ দিন ছুটির পরিকল্পনা সৌদি আরবে

সপ্তাহে তিন দিন ছুটি রাখার কথা ভাবছে সৌদি আরব। গেল বছর সংযুক্ত আরব আমিরাত এটি বাস্তবায়ন করে। খবর স্থানীয় গণমাধ্যম গালফ নিউজ।

 

স্থানীয় গণমাধ্যম বলছে, মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় টুইট করে বলেছে, বর্তমান কাজের ব্যবস্থা বিবেচনা করে তারা সাপ্তাহিক ছুটি বাড়িয়ে তিন দিন করার সম্ভাবনার বিষয়ে ভাবছে।

 

প্রতিবেদন অনুযায়ী গতকাল রবিবার (১২ মার্চ) এক টুইটার ব্যবহারকারীর প্রশ্নের জবাবে সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রণালয় জানায়, তারা অত্যন্ত সক্রিয়ভাবে শ্রমব্যবস্থার মূল্যায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং বাজারকে দেশীয় ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে আইন সংশোধন করছে।

 

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বলছে, সৌদি আরবের শ্রমব্যবস্থা বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। যেকোনো ধরনের পরিবর্তনের ক্ষেত্রে দেশে কর্মসংস্থান বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

 

সংযুক্ত আরব আমিরাত ২০২২ সালের ১ জানুয়ারি থেকে নতুনভাবে কর্মদিবসের হিসাব শুরু করে। শুক্রবার কর্মসময় দুপুর পর্যন্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।