Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সন্ধ্যায় ‘বিদায়’ লিখে ছাত্রলীগ নেতার স্ট্যাটাস, ভোরে মিলল লাশ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
সন্ধ্যায় ‘বিদায়’ লিখে ছাত্রলীগ নেতার স্ট্যাটাস, ভোরে মিলল লাশ

‘বিদায়’ ক্যাপশন ও ভাঙা চশমার ফ্রেমের ছবি গতকাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাবিল হায়দার (২৬)।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে বন্ধুর বাসায় মিলল তার লাশ। নাবিল ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশন ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।

নাবিলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাবিলের মৃত্যুর ব্যাপারটি জানতে পেরেছি। সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ হয়েছে। তবে মৃত্যুর কারণ জানা যায়নি।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. ইকবাল রউফ মামুন জানান, পরিবার জানিয়েছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নাবিল মারা গেছে। তার ফেসবুক স্ট্যাটাসটা সন্দেহজনক। আসলে কীভাবে মারা গেল, সেটার তদন্ত হোক তার পরিবার চাচ্ছে না। সে ফেসবুকে ‘বিদায়’ স্ট্যাটাস দেওয়ায় সবাই ধারণা করছে আত্মহত্যা করেছে।

নাবিল হায়দারের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহান উদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নে। তার বাবার নাম জসিমউদ্দীন হায়দার। তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং বড় মানিকা ইউনিয়নের চেয়ারম্যান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।