Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

সন্তানদের নিয়ে মসজিদে ঘুমন্ত ইমামকে পিটিয়ে হত্যা

admin • 29 Apr 2024, 04:58 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সন্তানদের নিয়ে মসজিদে ঘুমন্ত ইমামকে পিটিয়ে হত্যা

ভারতের রাজস্থানের আজমিরে মসজিদের ভেতর সন্তানদের নিয়ে ঘুমিয়ে থাকার সময় মুখোশধারীদের হামলায় এক ইমাম নিহত হয়েছেন।

শনিবার রামগঞ্জের কাঞ্চন নগরে অবস্থিত মসজিদে ছয় সন্তান নিয়ে মোহাম্মদ আমির নামে ওই ইমাম ঘুমাচ্ছিলেন। ৩০ বছর বয়সী মোহাম্মদ আমিরের বাড়ি উত্তর প্রদেশের রামগঞ্জে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তিনজন মুখোশধারী মসজিদের ভেতর প্রবেশ করে এবং ঐ ইমামকে লাঠি দিয়ে বেধড়ক পিটান। তার সন্তানরা চিৎকার করলে মুখোশধারীরা তাদের কেউও হত্যার হুমকি দেয়।শিশুরা যাতে সাহায্যের জন্য কাউকে ফোন না করতে পারে এজন্য দুষ্কৃতিকারীরা ইমামের মোবাইল ফোনও নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র খিনচি বলেছেন, ইমামকে হত্যার ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় (হত্যা) একটি মামলা দায়ের করা হয়েছে।তবে এ ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারে নাই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।