Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

সচিবালয়ে প্রবেশ পাসের আবেদন প্রক্রিয়া শুরু,করবেন যেভাবে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশে আগামীকাল সোমবার থেকে অস্থায়ী পাস দেওয়া হবে বলে জানিয়েছে তথ্য অধিদপ্তর (পিআইডি)। রবিবার পিআইডির এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

 

রবিবার (২৯ ডিসেম্বর) সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল থেকে সিনিয়র সহকারী সচিব এফ এম তৌহিদুল আলম জানিয়েছেন, সচিবালয়ে প্রবেশের অস্থায়ী পাসের আবেদনও নেওয়া হচ্ছে।

 

তিনি বলেন, ‘আমাদের অস্থায়ী পাসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।

 

যাদের পাস প্রয়োজন তারা যথাযথ কারণ উল্লেখ করে আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ডের ফটোকপি, নির্ধারিত আবেদন ফরমসহ সংশ্লিষ্ট যাবতীয় কাগজপত্র জমা দিতে হবে।’

 

তিনি আরো বলেন, ‘এসব আবেদন গ্রহণ করতে ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, ডিএমপি, ১৫ আব্দুল গণি রোড, ঢাকায় আমাদের অস্থায়ী বুথে যোগাযোগ করতে হবে। আবেদন করার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেগুলো যাচাই-বাছাই করে তিন দিনের মধ্যে আবেদনকারীর ফোন নম্বরে আবেদনের অবস্থা সম্পর্কে জানাবেন।

 

এ পাস ১৫ দিন ১ মাস কিংবা তিন মাস মেয়াদের হতে পারে।’

 

এর আগে শনিবার রাতে সচিবালয়ে প্রবেশ পাসের বিশেষ সেল গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখা থেকে এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরএ/মিরর
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।