Saturday, 7 November 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

• • পঠিত 7 বার
শেয়ার করুন:
সংরক্ষিত নারী আসনের সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জোটভুক্ত আওয়ামী লীগের ৪৮টি এবং জাতীয় পার্টির ২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে বাছাই প্রক্রিয়া শেষে রিটার্নিং কর্মকর্তা ও কমিশনের যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান তালুকদার এ ঘোষণা দেন।

তিনি বলেন, বাছাইয়ে কারো নাম বাদ না পড়লেও বৈধ মনোনয়নপত্রের বিরুদ্ধে কেউ চাইলে আপিল করতে পারবেন। আর ঘোষিত তফশিল অনুযায়ী আপিল নিষ্পত্তির জন্য ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে।

ইসি সচিব আরও জানান, ২৫ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যারের শেষ দিন রাখা হয়েছে। এরপর কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে বৈধ প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।