Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা

admin • 20 Apr 2026, 01:27 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদলের মানসুরা

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে বিএনপি। সোমবার রাজধানীর নয়াপল্টন দলটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।

বিএনপির মনোনীত তালিকায় স্থান পেয়েছেন ছাত্রদলের নেত্রী মানসুরা আলম মনোনয়ন পেয়েছেন। তাৎক্ষণিক নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।

মানসুরা আক্তার কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী মানসুরা আক্তার।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী ছিলেন। ক্যাম্পাসে ছিলেন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। ২০২৪-২০২৫ সালে ছাত্র আন্দোলনের সময় তিনি সক্রিয় ছিলেন। জুলাই ২০২৪-এর আন্দোলনে তিনি মারাত্মক আহত ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন।

২০২২ সালে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের কর্মসূচিতে হামলার প্রতিবাদে তিনি ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।