Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

সংগীতশিল্পী খালিদ মারা গেছেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
সংগীতশিল্পী খালিদ মারা গেছেন

জনপ্রিয় সংগীতশিল্পী ও ‘চাইম’ ব্যান্ডের ভোকাল খালিদ মারা গেছেন। আজ সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে পৃথিবী ত্যাগ করেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন গীতিকবি ও সুরকার প্রিন্স মাহমুদ। তার মরদেহ এখন রয়েছে গ্রিন রোডের একটি হাসপাতালে।

‘হিমালয়’, ‘সরলতার প্রতিমা’, ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে, ‘কোনো কারণেই’, ‘আবার দেখা হবে’, ‘হয়নি যাবারও বেলা’র মতো অসংখ্য জনপ্রিয় গানের কণ্ঠশিল্পী খালিদ। এছাড়াও, বহু শ্রোতানন্দিত গানে কণ্ঠ দিয়ে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেন এই সংগীতশিল্পী।

গোপালগঞ্জে জন্ম নেয়া এই শিল্পী ১৯৮১ সাল থেকে গানের জগতে যাত্রা করেন। ১৯৮৩ সালে ‘চাইম’ ব্যান্ডে যোগ দেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।