Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে রান করা ‘নিষেধ’ হৃদয়ের

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে রান করা ‘নিষেধ’ হৃদয়ের

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে গিয়ে আসর শেষ না করেই দেশে ফিরতে হয়েছে তাওহীদ হৃদয়কে। তবে যে কয় ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তাতেই নিজের ছাপ ফেলেছেন এই ব্যাটার। তাইতো তার বিদায় বেলায় সামাজিকযোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছে জাফনা কিংস।

ফ্যাঞ্চাইজিটি তাদের ফেসবুক পেজে গতকাল পোস্ট করেছিল, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই।’

লঙ্কা ছাড়ার আগে অবশ্য ড্রেসিংরুমে টিম ম্যানেজমেন্ট এবং সতীর্থদের থেকেও শুভকামনা পেয়েছেন হৃদয়।সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, কোচ থিলিনা কান্ডাম্বি হৃদয়কে মজা করে বলছেন, ‘অনেক রান কর তবে শ্রীলঙ্কার বিপক্ষে না।’ অন্য পাশ থেকে হৃদয়ের সতীর্থ শোয়েব মালিককে বলতে শোনা গেছে, ‘পাকিস্তানের বিপক্ষেও করবে না।’

এলপিএলের এবারের আসরে মোট ৬ ম্যাচ খেলেছেন হৃদয়। যেখানে ৩৮.৭৫ গড় ও ১৩৫.৯৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছেনীই টপ অর্ডার ব্যাটার। দুর্দান্ত এক হাফ সেঞ্চুরি পেয়েছিলেন এলপিএলের অভিষেক ম্যাচেই।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।