Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

admin • 08 Jun 2024, 06:25 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে টাইগারদের সঙ্গে রোমাঞ্চকর দ্বৈরথ তৈরি হওয়া শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের মেগা টুর্নামেন্টটির যাত্রা শুরু। এরই মধ্যে হাইভোল্টেজ ম্যাচটির টস অনুষ্ঠিত হয়েছে। যেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার কাপ্তান শান্ত।

ডালাসের গ্র‌্যান্ড প্রেইরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায়। টি-টোয়েন্টি কিংবা এই ফরম্যাটের বিশ্বকাপ, দুই পরিসংখ্যানেই এগিয়ে আছে লঙ্কানরা।

চোটের কারণে যুক্তরাষ্ট্র সিরিজ মিস করেছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ দিয়ে ফিরলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ অবশ্য পাচ্ছে না আরেক পেসার শরীফুল ইসলামকে। ভারতের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পান শরীফুল। তাসকিন, মুস্তাফিজুরের সঙ্গে খেলছেন তানজিম হাসান।

বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

শ্রীলঙ্কা একাদশ পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), মাহিশ থিকসানা, মাথিশা পাথিরানা, নুয়ান থুসারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।