Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
খেলাধুলা

শ্বশুরবাড়ি মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে লড়বেন ফ্রান্সের ডেম্বেলে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শ্বশুরবাড়ি মরক্কোর বিপক্ষে সেমিফাইনালে লড়বেন ফ্রান্সের ডেম্বেলে

কাতার বিশ্বকাপ যেন নানা ঘটনার পসরা সাজিয়ে বসেছে। ইতোমধ্যে অনেক আলোচিত ঘটনার জন্ম দিয়েছে ২০২২ বিশ্বকাপ। লাইবেরিয়ার প্রেসিডেন্টের ছেলে যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে গোল দেওয়াও দেখেছে সবাই।

এবার শ্বশুরবাড়ির দেশের বিপক্ষে লড়াই করতে দেখে যাবে ফ্রান্সের ফুটবলার ডেম্বেলেকে। এবারের বিশ্বকাপে ফ্রান্সের মূল দলের অপরিহার্য উইঙ্গার হিসেবে গুরুত্বপূর্ণ সব ম্যাচেই মাঠে নেমেছে উসমান ডেম্বেলে।

দলের মূল কাণ্ডারিও তিনি। এবার মাঠের পাশাপাশি তাকে মাঠের বাইরেও অনেক কিছু সামাল দিতে হবে। বিশ্বকাপের সেমিফাইনালে তার দল মুখোমুখি হবে আফ্রিকার দেশ মরক্কোর। আর এখানেই বেধেছে বিপত্তি।

কেননা ডেম্বেলের শ্বশুরবাড়ি যে এই দেশটাতেই। ডেম্বেলের স্ত্রীর নাম রিমা এদবুশে। মরক্কোর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের দৌর আঘবালৌ জায়গায় জন্ম নেন তিনি। মরক্কোতে জন্মালেও পড়াশুনা তিনি করেছেন ফ্রান্স থেকেই।

দীর্ঘদিন ধরে তারা প্রেম করেছেন যদিও এটি গোপন রেখেছিলেন তারা। অবশেষে ২০২১ সালে মরক্কোর রীতি অনুযায়ী বিয়ে করেন এই দম্পত্তি।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তানও। নিশ্চয়ই ডেম্বেলের এখন শ্যাম রাখি না কুল রাখি অবস্থা হয়ে দাঁড়িয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।