Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

শ্বশুরবাড়ি থেকে বাইক না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলল পাষণ্ড স্বামী

admin • 16 Sep 2024, 02:31 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শ্বশুরবাড়ি থেকে বাইক না দেয়ায় স্ত্রীকে পিটিয়ে মেরে ফেলল পাষণ্ড স্বামী

বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। এর মধ্যে স্বামীর নির্যাতনে প্রাণটাই হারালেন স্ত্রী। ভারতের উত্তর প্রদেশের আমরোহাতে এ ঘটনা ঘটে। দুই বছর আগে বাইখেদা গ্রামের বাসিন্দা সুন্দার মিনা নামের এক নারীকে বিয়ে করেন। বিয়ের পরই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আসছিল সে। খবর এনডিটিভি

 

সুন্দারের দাবি ছিল শ্বশুরবাড়ি থেকে টিভিএস অ্যাপাসি বাইক এবং ৩ লাখ রুপি দিতে হবে। এজন্য সে তার স্ত্রীকে প্রায়ই মারধর করে এবং শ্বশুরের কাছে এগুলো চাইতে বাধ্য করে।

 

এক পর্যায়ে মিনা নির্যাতন সহ্য করতে না পেরে তার বাবার বাড়িতে আশ্রয় নেন। সেখানেই প্রতিদিন মিনাকে দেখতে যেতেন সুন্দার। করতেন খাওয়া দাওয়া। এ অবস্থায় রোববার (১৫ সেপ্টেম্বর) রাতে সে তার স্ত্রীকে নিয়ে নিজের বাড়িতে ফেরেন।

 

স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পরই যৌতুকের দাবি করে ব্যাপক মারধর করে সুন্দার। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সে। পরবর্তীতে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এ ঘটনা জানাজানি হলে মিনার পরিবার পুলিশ স্টেশনে গিয়ে সুন্দারকে গ্রেপ্তারের দাবি করেন।

 

মিনার বাবা বিজয় খাদাক বানসি মেয়েকে হত্যার দায়ে সুন্দার ও তার মা এবং বোনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

 

এদিকে ময়না তদন্তের জন্য ওই নারীর মরদেহ হাসপাতাল পাঠিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।