Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শেষ ওয়ানডেতে বিশ্রাম চেয়েছেন তামিম-লিটন

টানা বাজে ফর্মের কারণে বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় আছেন লিটন কুমার দাস। গতকাল ৬ রানে আউট হওয়ার পর তাকে ব্যাট দিয়ে মাটিতে আঘাত করতে দেখা গেছে! অন্যদিকে চোট কাটিয়ে মাঠে ফেরার পর বেশ ভালোই খেলেছেন তামিম ইকবাল। উপহার দিয়েছেন ৪৪ রানের ইনিংস। দলের এই দুই ওপেনার এবার শেষ ওয়ানডেতে বিশ্রাম চান!

আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে ম্যাচ।

বিসিবি সূত্রে জানা গেছে, এই ম্যাচেই বিশ্রাম চেয়েছেন তামিম আর লিটন। দুজনের মাঝে তামিম গতকাল দ্বিতীয় ম্যাচ শেষে পিঠের অস্বস্তির কথা বলেছেন। একদিন বিরতিতে দুই ম্যাচ খেলায় এমনটা হতে পারে। তাই বিশ্বকাপের আগে আর ঝুঁকি নিতে চান না।

অন্যদিকে জ্বর থেকে সেরে উঠেই লিটন গিয়েছিলেন এশিয়া কাপে। সেখানেও পারফর্মেন্স ভালো ছিল না। আসলে তিনি জ্বরের ধকল পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি। এশিয়া কাপ থেকে টানা খেলার মধ্যে থাকায় তিনি এবার বিশ্রাম চান।

যে কারণে শেষ ওয়ানডে খেলতে চান না লিটন। জানা গেছে, দুজনকেই শেষ ম্যাচে বিশ্রামে রাখা হতে পারে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।