Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
Uncategorized

শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষুব্ধ মমতা

• • পঠিত 6 বার
শেয়ার করুন:
শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ায় ক্ষুব্ধ মমতা

ভারতে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে না দেওয়ার মোদি সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

   

কলকাতায় একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে মমতা বলেন, শেখ হাসিনা আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, কিন্তু বিজেপি সরকার সেটা করতে দেয়নি। মনে হচ্ছে, বিজেপি সরকার শেখ হাসিনার সঙ্গে আমার সাক্ষাৎ নিয়ে ‘চিন্তিত’।

   

তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। অথচ, বিজেপি সরকার শেখ হাসিনার সফরে অংশ নিতে আমন্ত্রণ জানায়নি।

   

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, যখনই আমাকে কোনো বিদেশি দেশে আমন্ত্রণ জানানো হয়, মোদি সরকার আমাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মোদি সরকার কেনো বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমার দেখা করা নিয়ে এত চিন্তিত!

   

মমতা বলেন, বিজেপি ভয় পেয়েছে। সে কারণেই তৃণমূলকে আটকানোর চেষ্টা করছে। এর আগে, গত ৫ সেপ্টেম্বর শেখ হাসিনাও মমতার সঙ্গে নয়াদিল্লিতে দেখা করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন।

 

তিনি বলেন, মমতা সঙ্গে আমার সম্পর্ক রাজনীতির ঊর্ধ্বে। তিনি আমার বোনের মতো। আমি এবার দিল্লিতে তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু সেটা হচ্ছে না।

   

সূত্র : টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।