গুমের অভিযোগ এনে প্রথমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর ব্যবসায়ী এনামুল কবির অভিযোগটি করেছেন।
ডিবি অফিসে নিয়ে তাকে ১০ দিন গুম করে নির্যাতন করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের শাসনামলে যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ঐ অভিযোগে।
এছাড়া সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা। যেখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।





