Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

শূন্য রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নারিন

admin • 21 Mar 2023, 11:06 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শূন্য রানে ৭ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন নারিন

অবিশ্বাস্য বোলিং করে রেকর্ড গড়লেন নারিন। ক্রিকেটে শূন্য রানে যেকোন বোলার এক ম্যাচেই ৭ উইকেট শিকার করবেন সেটি অবিশ্বাস্য। কিন্তু সেই কাজটিই করে দেখিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বোলার সুনিল নারিন। ক্যারিবিয়ান এই বিস্ময়কর স্পিনার ঘরোয়া লিগে শূন্য রানে প্রতিপক্ষের ৭ উইকেট হাতিয়ে নিয়েছেন।

 

ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত ম্যাচটি ছিল টিঅ্যান্ডটি ক্রিকেট বোর্ড প্রিমিয়ার ডিভিশন ওয়ানের। চার দিনের এই ম্যাচে নারিন মাঠে নামেন কুইনস পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে। আর তাদের প্রতিপক্ষ ছিল ক্লার্ক রোড ইউনাইটেড।

 

পুরো ম্যাচে ৬.৪ ওভার বল করে ৬টি ওভারেই মেইডেন দিয়েছেন নারিন। শূন্য রান দিয়ে তিনি শিকার করেন ৭ উইকেট। নারিনের বোলিং ফিগার ছিল ৬.৪-৬-০-৭।

 

ক্লার্ক রোডের শেষ ৭ উইকেট তুলে নেন ডানহাতি এ অফ স্পিনার। এর মধ্যে চারজন আউট হন ক্যাচ দিয়ে, দুজন এলবিডব্লিউ আর একজন বোল্ড।

 

শুধু এই ম্যাচেই নয়, গত তিনটি ম্যাচে নারিন ৩১টি উইকেট নিয়েছেন। তার মধ্যে টানা চারটি ম্যাচে ইনিংসে পাঁচ উইকেট।

 

কিছুদিন পরেই কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আসবেন নারিন। তার আগে বিধ্বংসী ছন্দে পাওয়া গেল ওয়েস্ট ইন্ডিজ়ের এই স্পিনারকে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।