Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

admin • 08 May 2026, 05:43 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শুভেন্দুই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

শুভেন্দু অধিকারীই হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ভারতীয় গণমাধ্যম এবিপি আনন্দ জানিয়েছে এমন খবর। এ ছাড়া উপমুখ্যমন্ত্রী হচ্ছেন অগ্নিমিত্রা পাল এবং দিলীপ ঘোষ।

 

আজ লোক ভবনে সরকার গঠনের দাবি নিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু। আগামীকাল শপথ গ্রহণ করবেন তিনি।

 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিজেপির ২০৭ জন জয়ী প্রার্থীর সঙ্গে বৈঠক করে শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেতা বেছে নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে পরিষদীয় দলনেতা হিসাবে শুভেন্দুই হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী। আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে নতুন সরকার শপথ নেবে।

বিধায়কদলের বৈঠকের পর অমিত শাহ বলেছেন, ‘পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। প্রস্তাব এসেছিল ৮টি। সব প্রস্তাবে ছিল একটিই নাম। কোনো দ্বিতীয় নাম না আসায় শুভেন্দু অধিকারীকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করছি।’

 

এ ছাড়াও জানা গেছে, বিধানসভার স্পিকার হতে পারেন রাহুল সিনহা ও ডেপুটি স্পিকার তাপস রায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।