Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন

admin • 05 May 2023, 06:13 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শুক্রবার রাতে বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন

৫ মে (শুক্রবার) রাতে ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে। গত বুধবার (৩ মে) এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

 

বেবিচক জানায়, শুক্রবার (৫ মে) রাত ১১টা থেকে পরদিন শনিবার (৬ মে) সকাল ৬টা পর্যন্ত মোট ৭ ঘণ্টা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে যানবাহন চলাচল সীমিত থাকবে।

 

এতে আরও বলা হয়েছে, বিমানবন্দরের সামনের উড়াল সড়কের নির্মাণকাজের জন্য ওই সাত ঘণ্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।