Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

শুক্রবার বায়তুল মোকাররমে আসছেন মসজিদুল আকসার ইমাম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শুক্রবার বায়তুল মোকাররমে আসছেন মসজিদুল আকসার ইমাম

আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের উদ্যোগে আজ রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ‘আন্তর্জাতিক খতমে নবুওয়াত মহাসম্মেলন’ উপলক্ষে লিফলেট বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য মহাসম্মেলন দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে তাহাফফুজে খতমে নবুওয়াতের নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এবং দ্বিতীয় পর্বে ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান সভাপতিত্ব করবেন। মহাসম্মেলনে প্রধান অতিথি থাকবেন ফিলিস্তিনের মসজিদুল আকসার ইমাম আল্লামা শায়েখ ড. আলী ওমর ইয়াকুব আব্বাসী। এ ছাড়া দেশবরেণ্য উলামায়ে কেরাম এতে বক্তব্য প্রদান করবেন।

আগামীকাল দেশের আপামর তৌহিদী জনতা স্বতঃস্ফূর্তভাবে সম্মেলনে অংশ নিয়ে ইসলামের প্রতি তাদের অঙ্গীকার নবায়ন করবেন এবং নিজেদের ঈমানি দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করছি। তিনি আরো বলেন, ‘আমাদের আজকের লিফলেট বিতরণের মূল লক্ষ্য ছিল খতমে নবুওয়াতের গুরুত্ব ও তাৎপর্য সাধারণ মানুষের কাছে তুলে ধরা এবং তাদের আগামীকালের মহাসম্মেলনে অংশগ্রহণে উৎসাহিত করা।’

লিফলেট বিতরণ কার্যক্রমে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, অর্থ সম্পাদক মাওলানা ইউনুস ঢালী, প্রচার সম্পাদক মাওলানা রাশেদ বিন নূর, সহকারী প্রচার সম্পাদক মাওলানা আফসার মাহমুদ, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা মাহদী হাসান, মাওলানা আশিকুল ইসলাম, মাওলানা রাশেদ মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।