Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শিশু ‘বলাৎকারে’ অভিযুক্ত ইমাম কারাগারে

admin • 17 Apr 2026, 10:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শিশু ‘বলাৎকারে’ অভিযুক্ত ইমাম কারাগারে

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৯ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মাইনুল ইসলাম নামে একজন ইমামকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত ইমাম উপজেলার মধ্যম দিঘলদী মাস্টারবাজার এতিমখানা জামে মসজিদের ইমাম। তার বাড়ি বরিশাল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মধ্যম দিঘলদী গ্রামের ৯ বছরের শিশু বেশ কয়েক দিন ধরে ওই ইমামের নিকট আরবি পড়তে। বুধবার দুপুরে মসজিদের সাথেই এতিমখানায় আরবি পড়তে গেলে শিশুকে বলাৎকার করেন ইমাম।
ঘটনাটি শিশু বাড়িতে গিয়ে তার মাকে জানালে তিনি তার স্বামীকেও জানান। শিশুর বাবা শাহজালাল রাজু ঘটনাটি জেনেই উত্তেজিত হয়ে পড়েন এবং ইমামকে গিয়ে জিজ্ঞেস করলে অস্বীকার করলে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে শিশুটির বাবা শাহজালাল রাজু বলেন, বিষয়টি নিয়ে এলাকায় ইমামের পক্ষে এবং বিপক্ষে আলোচনা-সমালোচনা হওয়ায় নিজের শিশু পুত্রকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষার জন্য নিয়ে যান।
হাসপাতালে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়ার পর বৃহস্পতিবার রাতে ইমামকে আসামি করে থানায় মামলা করেন। পরে ওই রাতেই থানার ইমাম মাইনুল ইসলামকে আটক করে পুলিশ।

মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, এ ঘটনায় ইমামের বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে চাঁদপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।