Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

শিশুদের সুরক্ষায় মাটির নিচে স্কুল বানাবে ইউক্রেন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শিশুদের সুরক্ষায় মাটির নিচে স্কুল বানাবে ইউক্রেন

ইউক্রেনের খারকিভে দেশটির প্রথম ভূগর্ভস্থ স্কুল নির্মিত হবে বলে জানিয়েছেন মেয়র ইহর তেরেখভ। তিনি বলেন, এ ধরনের ব্যবস্থা হাজার হাজার শিশুকে ক্ষেপণাস্ত্রের হুমকির সময়ও নিরাপদে তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা চালিয়ে যাওয়ার সুযোগ দেবে।

সোমবারও খারকিভ অঞ্চলে ফের রকেট হামলা হয়েছে, যা এখন একটি নিয়মিত ঘটনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোববার খারকিভের মেয়র ঘোষণা করেন, ‘এখানেই আমরা ইউক্রেনের প্রথম ভূগর্ভস্থ স্কুল তৈরির পরিকল্পনা করছি।

’ মেয়র আরও জানান, স্কুলটি সবচেয়ে আধুনিক প্রতিরক্ষামূলক ভবন হিসেবে নির্মিত হবে। তবে ভূগর্ভস্থ স্কুলটি কবে খুলবে এবং কতজন শিক্ষার্থী সেখানে পড়তে পারবে সে বিষয়ে মেয়র কোনো তথ্য দেননি। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির দাবি, রুশ হামলা পূর্ণ মাত্রায় শুরু হওয়ার পর থেকে ৩৬০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ধ্বংস হয়েছে এবং তিন হাজারটিরও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের মতে, ক্রমাগত মারাত্মক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাশাপাশি গোলাবর্ষণের মধ্যে ইউক্রেনের মাত্র এক-তৃতীয়াংশ স্কুল শিক্ষার্থী বর্তমানে প্রাতিষ্ঠানিকভাবে পড়াশোনা করছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।