Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

শিক্ষার্থী মূল্যায়ন সফটওয়ারে, প্রশিক্ষণ পাবে ৮ লাখ শিক্ষক

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
শিক্ষার্থী মূল্যায়ন সফটওয়ারে, প্রশিক্ষণ পাবে ৮ লাখ শিক্ষক

নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে সফটওয়ারের মাধ্যমে। যা আগামী বছর থেকে ধাপে ধাপে চালু হবে। ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিকের ৮ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

 

সোমবার ঢাকায় নতুন শিক্ষাক্রম নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

 

বর্তমান শিক্ষাক্রমের বেশিরভাগই বাস্তবায়ণ সম্ভব হয়নি। কারণ শিক্ষকদের অধিকাংশেরই শিক্ষাক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই, বলছেন শিক্ষা গবেষকরা।

 

এ অবস্থায় আগামী বছর প্রথম, ৬ষ্ঠ এবং ৭ম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। ২০২৫ সাল পর্যন্ত ধাপে ধাপে চালু হবে নতুন কারিকুলাম। তবে, তার আগে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৮ লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। মাধ্যমিক শিক্ষকদের প্রশিক্ষণের মধ্য দিয়ে শুরু হয় এই কর্মসূচি।

 

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, নতুন শিক্ষাক্রমে দক্ষতা ভিত্তিক শিক্ষার উপর জোর দেয়া হবে বেশি। শিক্ষার্থীদের মূল্যায়ন হবে শ্রেণিভিত্তিক।

 

আর মূল্যায়ন হবে সফটওয়ারের মাধ্যমে। গত মার্চ মাস থেকে ৬২টি বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে নতুন শিক্ষাক্রমের পাইলটিং চলছে।কিন্তু প্রাথমিক পর্যায়ের পাইলটিং এখনও শুরু করা সম্ভব হয়নি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।