Saturday, 7 November 2026
শিরোনাম
মন্ত্রীকে নিয়ে ফেসবুকে পোস্ট, বিএনপি নেতার ভাই গ্রেপ্তার বিমানবন্দরের গোলচত্বরে জোড়া ককটেল বিস্ফোরণ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আজ কুষ্টিয়ায় ডেঙ্গু সচেতনতায় সম্মিলিত সামাজিক জোটের লিফলেট বিতরণ ১০০ টাকা চাওয়ায় মায়ের বকুনি, পরে মিলল পিংকির নিথর দেহ বিনামূল্যে ওমরাহর সুযোগ দিচ্ছে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে থ্রিডি ম্যাপে ট্রেনের লাইভ অবস্থান দেখাচ্ছে ‘ট্রেন কোথায়’, যেভাবে দেখবেন আপনাদের পয়সা না দিলে শ্রমিকদের ৩০ না ৪০ হাজার টাকা বেতন দিতে পারতাম দুই ধাপে মিলবে ড্রাইভিং লাইসেন্স, আবেদনের নিয়ম ও ফি জানাল বিআরটিএ এবার দেবীগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটিতে মিলল ধারালো ব্লেড!
ক্যাম্পাস

শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’র সৌজন্য সাক্ষাৎ

• • পঠিত 15 বার
শেয়ার করুন:
শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন’র সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের নতুন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর (নওফেল) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন। গত ১৪ জানুয়ারি এক সভায় নবনিযুক্ত শিক্ষামন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফেডারেশনের নেতারা।

 

আজ বুধবার (১৭ জানুয়ারি) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সাব্বীর আহমেদ চৌধুরীর পাঠোনো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় উচ্চশিক্ষা নিয়ে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে আলোচনা হয়। মন্ত্রী মনোযোগ সহকারে শিক্ষকদের বক্তব্য শোনেন এবং সরকারের উচ্চ পর্যায়ে কথা বলে নিয়মের মধ্যে থেকে সমাধানের পথ খুঁজবার আশ্বাস দেন।

 

সভায় নেতৃবৃন্দ পি.এইচ.ডি ইনক্রিমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনে শিক্ষামন্ত্রী মহোদয়ের আশু উদ্যোগ কামনা করেন। এসময় নতুন শিক্ষামন্ত্রী আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সারথী হতে আহবান জানান এবং ফেডারেশনের কার্যকরী কমিটি সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে সমন্বয় করে একটি কনফারেন্স আয়োজনের পক্ষে মত দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।