Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শিক্ষা জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের নির্দেশ

আগামী ১৪ এপ্রিল দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ উদযাপন করতে হবে। নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পয়লা বৈশাখ উদযাপন করতে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

 

যা এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পৌঁছেছে। যদিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বর্তমানে রমজানের ছুটি চলছে।

 

গত ২০ মার্চ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

পরে গত ২৮ মার্চ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে জানানো হয়।

 

ওই সভায় সিদ্ধান্ত হয়, সব শিক্ষাপ্রতিষ্ঠান নিজস্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন করবে। ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার করতে হবে।

 

সকালে আবশ্যিকভাবে শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি করতে হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এ বিষয়টি বাস্তবায়ন করবে।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।