Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয় শিক্ষা

শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা : অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ৩

• • পঠিত 13 বার
শেয়ার করুন:
শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা : অনুপস্থিত ২১ হাজার, বহিষ্কার ৩

সারা দেশে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশনারি পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য ১৭তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্কুল পর্যায়ে পরীক্ষা সকাল ৯টা থেকে ১২ টা চলে এ পরীক্ষা।

 

৮ জেলায় এ পরীক্ষায় ৭৮ হাজার ২৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অংশ নেন ৫৭ হাজার ২৭৪ জন। অনুপস্থিত ছিলেন ২০ হাজার ৯৬৯ জন, অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার হয়েছেন ৩ জন।

 

শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামীকাল শনিবার সকাল ৯টায় একইভাবে ৮ জেলায় কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

 

এর আগে এনটিআরসিএর এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্কুল ও স্কুল-২ পর্যায়ের লিখিত পরীক্ষা ৫ মে এবং কলেজ পর্যায়ের লিখিত পরীক্ষা ৬ মে অনুষ্ঠিত হবে। প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১ লাখ ৫১ হাজার ৪৩৬ প্রার্থীকে ঐচ্ছিক বিষয়ে বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

 

২০২০ সালের ২৩ জানুয়ারি ১৭তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এনটিআরসিএর অধীনে গত ৩০ ও ৩১ ডিসেম্বর ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

প্রিলিমিনারি পরীক্ষায় স্কুল-২, স্কুল ও কলেজ পর্যায়ে মোট ১১ লাখ ৯৩ হাজার ৯৭৮ পরীক্ষার্থী আবেদন করেন। পরীক্ষায় অংশ নেন ৬ লাখ ৮ হাজার ৪৯২ জন। এর মধ্যে স্কুল-২ পর্যায়ের পরীক্ষার্থী ৯০ হাজার ১৯১ জন, স্কুল পর্যায়ের পরীক্ষার্থী ৩ লাখ ২ হাজার ৪২২ জন ও কলেজ পর্যায়ে পরীক্ষার্থী ছিলেন ২ লাখ ১৫ হাজার ৮৭৯ জন।

 
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।