Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে শিশু ধর্ষণ, যুবক আটক

admin • 16 Jan 2025, 01:26 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে শিশু ধর্ষণ, যুবক আটক

রাজধানীর শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচে ১০ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। এই ঘটনায় রায়হান (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে জনতা।

 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক গণমাধ্যমকে  এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। শিশুটি শাহবাগ এলাকায় ফুল বিক্রি করত।

 

গোলাম ফারুক বলেন, রাতে খবর পেয়ে শাহবাগ মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত রায়হান নামের এক যুবককে আটক করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গোলাম ফারুক বলেন, রাতে অভিযুক্ত ওই যুবক শিশুটিকে মেট্রো স্টেশনের নিচে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে গিয়ে রায়হানকে আটক করে।

 

গোলাম ফারুক বলেন, ‘আমরা এখন পর্যন্ত ওই শিশুটির পরিবারকে খুঁজে পাইনি। তবে তার সাথে থাকা অন্য শিশুরা বলেছে, পলাশী এলাকায় তার নানা-নানি থাকে। সেখানে আমরা পুলিশ পাঠিয়েছি। এই ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।