Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জাতীয়

শাহজালাল বিমানবন্দরে তেলের ট্যাংকারে আগুন

admin • 14 Dec 2022, 05:30 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শাহজালাল বিমানবন্দরে তেলের ট্যাংকারে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩ নম্বর গেটে তেলবাহী দুটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। 

 

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে ফায়ার সার্ভিস অধিদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সকাল ১০টা ১০ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট (কুর্মিটোলা ও উত্তরা) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সবশেষ খবর অনুযায়ী এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। 

 

প্রাথিমকভাবে আগুনের কারণ জানা যায়নি বলেও জানান তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।