Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

শান্ত-লিটনের বিদায়, হাল ধরেছেন তামিম

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শান্ত-লিটনের বিদায়, হাল ধরেছেন তামিম

ছক্কা হাঁকিয়ে রানের খাতা খুলেছিলেন তানজিদ তামিম। ইনিংসের প্রথম ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে রান সংখ্যাটাও খারাপ ছিল না। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান। বেশ ভালো শুরু বলাই যায়। কিন্তু শুরুর ভালোটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

 

ওপেনার লিটন দাস লেগ সাইডে ওয়াইড লেন্থে যাওয়া বাউন্সে গ্লাভস ছুঁয়ে আউট হয়ে ফিরেছেন। রিচ টপলির বলে উইকেটের পেছনে বাটলারকে ক্যাচ দেওয়ার আগে করেছেন ৬ বলে ৫ রান।

 

এরপর ওয়ানডাউনে ব্যাট করতে নেমে শট খেলতে গিয়ে দ্রুত ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। সাজঘরে ফেরার আগে করেছেন ১১ বলে মাত্র ২ রান।

 

দ্রুত ২ উইকেট পতনের পর তানজিদ তামিম আর মিরাজের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের রান ৪৭। ৩০ রানে অপরাজিত আছেন জুনিয়র তামিম আর মিরাজ টিকে আছেন ৬ রানে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।