Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

শাড়ি পরতে না দেওয়ায় কিশোরীর 'আত্মহত্যা'

admin • 23 Sep 2023, 09:43 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
শাড়ি পরতে না দেওয়ায় কিশোরীর 'আত্মহত্যা'

ধর্মীয় উৎসবে শাড়ি পরতে না দেওয়ায় আত্মহত্যা করেছে এক কিশোরী। এমন ঘটনা ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের পুনেতে। গতকাল শুক্রবার স্থানীয় পুলিশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর ছিল হিন্দু ধর্মাবলম্বীদের গণেশ চতুর্থী উৎসব। সেদিন শাড়ি পরতে চেয়েছিলেন সুস্মিতা পি প্রধান (১৩) নামের ওই কিশোরী। তবে তার মা এতে বাধা দেন। এরপর ক্ষুব্ধ হয়ে বাথরুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ওই কিশোরী।

মৃতের পরিবারের ভাষ্য, অনেকক্ষণ বাথরুমের দরজা বন্ধ দেখে তাঁরা জানালা ভেঙে সুস্মিতার ঝুলন্ত দেহ দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ কর্মকর্তা আশিষ যাদব বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।

সুস্মিতা স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। সহপাঠীদের ভাষ্য, সুস্মিতা খুব প্রাণবন্ত ও উৎফুল্ল এক মেয়ে ছিল।

সুত্র:গালফ নিউজ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।