Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড

admin • 09 Apr 2026, 01:06 PM • পঠিত 1 বার
শেয়ার করুন:
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই জনের মৃত্যুদণ্ড
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই শিক্ষকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পোমেল বড়ুয়ার ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) এই রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের রায় ঘোষণার কার্যক্রম সরাসরি সম্প্রচারিত হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে।
এই মামলায় গত বছরের ২৪ জুন তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে ৬ আগস্ট অভিযোগ গঠন করে ২৭ আগস্ট থেকে শুরু হয় আবু সাঈদ হত্যা মামলার বিচার। এতে সাক্ষ্য দেন তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন।
মামলার ৩০ আসামির মধ্যে ৬ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন- পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই আবু সাঈদ নিহত হন। এই হত্যাকাণ্ডের পর আন্দোলন তীব্র হয় এবং এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।