Monday, 2 November 2026
শিরোনাম
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন আশুলিয়ায় শ্রমিক-পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ ফেসবুকে ‘ঢাকা দখলের’ ঘোষণা দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার বাদাম বিক্রির ঝুড়ি নয়, শিশু হাসানের হাতে বই-খাতা তুলে দিলেন ডিসি ফরিদা খানম ড্রাইভিং লাইসেন্স নয়, ব্যাটারিচালিত রিকশা নিয়ে নতুন সিদ্ধান্ত কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধ, প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক
এক্সক্লসিভ শোক দিবস

শহীদেরা মরে না: হাসনাত আব্দুল্লাহ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শহীদেরা মরে না: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনার পর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেছেন, শহীদেরা মরে না। 

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিস আলমের বহরের একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলেও দুই সমন্বয়ক অক্ষত রয়েছেন। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফিরছিলেন তাঁরা।

এরপর রাত সোয়া ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে অ্যাকাউন্টে পোস্ট করেন হাসনাত আব্দুল্লাহ। পোস্টে তিনি লিখেছেন, ‘মারবা? পারবা না। আমরা আবরার ও আলিফের উত্তরসূরী। মনে রেখো-শহীদেরা মরে না।’

 

এর কিছু সময় পর সারজিস আলমও একই লেখা পোস্ট করেন ফেসবুকে। সেখানে তিনি হাসনাত আব্দুল্লাহকে ট্যাগ করেছেন।এদিকে, দুর্ঘটনার বিষয়ে এখন বিস্তারিত জানা যায়নি। তবে শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, ট্রাকটি বহরের গাড়িটিকে চাপা দেওয়ার চেষ্টা করে। 

 

লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটক করা হয়েছে। জিডির প্রক্রিয়া চলছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।