Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
এক্সক্লসিভ

শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্বল্পোন্নত দেশবিষয়ক (এলডিসি) পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আগামী শনিবার কাতার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ( ২রা মার্চ)  পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন এ কথা জানান।

তিনি বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ দোহার উদ্দেশে রওনা হবে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন, শিক্ষামন্ত্রী দীপু মনি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মুখপাত্র বলেন, ২০২৬ সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে যাচ্ছে। তাই এটি হবে এলডিসি সম্মেলনে বাংলাদেশের শেষ অংশগ্রহণ। ২০২১ সালের নভেম্বরে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদে এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরনের চূড়ান্ত প্রস্তাব গৃহীত হয়।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহুপক্ষীয় অর্থনৈতিক অনুবিভাগের পরিচালক ফরিদা ইয়াসমিন বলেন, প্রতি ১০ বছর পরপর এলডিসি বিষয়ক জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত হয়। ২০১১ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিল। তিনি বলেন, এবারের সম্মেলনে ১০ বছর মেয়াদী একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। আগামী ১০ বছর পর আবারো এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

ফরিদা ইয়াসমিন জানান, আমরা এলডিসি তালিকা থেকে বের হয়ে যাচ্ছি। তাই মসৃণ ও টেকসই উত্তরণের জন্য বাংলাদেশ কোভিডসহ অন্যান্য যেসব চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছে, সে সব বিষয়ের ওপর সম্মেলনে আমরা আলোকপাত করব।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।