Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ আর্ন্তজাতিক

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.৯

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, কম্পনের মাত্রা ৬.৯

ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। (১৮ নভেম্বর) শুক্রবার যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে।

 

ইউএসজিএস বলেছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রার বেংকুলু থেকে দক্ষিণ-পশ্চিমে ১৫৫ কিলোমিটার দূরে এঙ্গানো নামের ছোট একটি দ্বীপ। স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ৮টায় এই ভূমিকম্প হয়।

 

সংস্থা টি আরো বলেছে, পরে স্থানীয় সময় ৯টা ৭ মিনিটে ৫ দশমিক ৪ মাত্রার আফটার শক আঘাত হেনেছে।

 

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি বলেছেন, এঙ্গানো দ্বীপের কর্তৃপক্ষের সঙ্গে আমরা যোগাযোগ করেছি।

 

তারা জানিয়েছে কেন্দ্রস্থলের সবচেয়ে কাছের এই দ্বীপে ভূকম্পন দুর্বল ছিল। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমরা এখনো পর্যালোচনা করছি।

 

বেংকুলুর বাসিন্দারা জানিয়েছেন, তারা কোনো কম্পন অনুভব করেননি বা করলেও তা ছিল খুব দুর্বল।

ভূমিকম্পের পর ভারতীয় মহাসাগরের সুনামি সতর্কতা ও প্রশমন ব্যবস্থা একটি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করা হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।