Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
লাদাখে ভারতীয় সেনাবাহিনীর গাড়ি নদীতে, নিহত ৯

ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের একটি সড়ক থেকে নদীতে গাড়ি ছিটকে পড়ে দেশটির সামরিক বাহিনীর অন্তত ৯ সৈন্য নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাদাখের লেহ থেকে দেড়শ কিলোমিটার দূরের এক সড়কে এই দুর্ঘটনা ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, লাদাখে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে ছিটকে নদীতে পড়ে গেছে। এতে গাড়ির ৯ সৈন্য নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, লাদাখের লেহ শহর থেকে ১৫০ কিলোমিটার দূরে কিয়ারি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। সেনাবাহিনীর ওই গাড়িতে ১০ জন সৈন্য ছিলেন।

তাদের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসার (জেসিও) ও আট জওয়ানের মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে লাদাখ পুলিশ জানিয়েছে।

দেশটির প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, সৈন্যরা গাড়িতে করে কারু ঘাঁটি থেকে লেহর কাছের কিয়ারিতে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।