Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
জাতীয়

লাখ টাকা ছুঁতে পারে সোনার ভরি

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
লাখ টাকা ছুঁতে পারে সোনার ভরি

কয়েক মাসে বিশ্ববাজারসহ বিভিন্ন দেশে সোনার চাহিদা বেড়েছে। এর কারণে সোনার দাম তরতরিয়ে বাড়ছে। রোববার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববাজারে আউন্সপ্রতি সোনার দাম বেড়েছে ২২ দশমিক ১৮ ডলার। এদিন দুপুরে বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ১ হাজার ৯২০ ডলার।গত এক মাসে বেড়েছে ১২১ দশমিক ৬৫ ডলার।

এদিকে বিশ্ববাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়তে পারে। ধারণা করা হচ্ছে, আরেক দফা বাড়লে দেশে লাখ টাকা ছুঁতে পারে সোনার ভরি।

এরইমধ্যে শনিবার (১৪ জানুয়ারি) দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর ফলে এক ভরি স্বর্ণালঙ্কার কিনতে ৯৩ হাজার ৪২৯ টাকা লাগবে। যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। ১৫ জানুয়ারি থেকে সারাদেশে সোনার এই নতুন দর কার্যকর হয়েছে।

জুয়েলার্স সমিতির সহ সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, বিশ্ববাজারে সোনার দাম গত শুক্রবার যতটুকু বেড়েছে, তাতে দেশের বাজারে প্রতি ভরির দাম হওয়ার দরকার ৯৬ হাজার টাকা। পুরান ঢাকার তাঁতীবাজারের বুলিয়ন বাজারে খাঁটি সোনার ক্রেতার সংখ্যা খুবই কম। সে কারণে এ মূল্যবান ধাতুর দাম ততটা বাড়ানো হয়নি।

নতুন মূল্য অনুযায়ী দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম দুই হাজার ৬৮৩ টাকা বাড়িয়ে ৯৩ হাজার ৪২৯ টাকা করা হয়েছে।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে ৮৯ হাজার ১৭১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ২১৭ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৪৫৮ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে এক হাজার ৮০৭ টাকা বাড়িয়ে ৬৩ হাজার ৬৮৫ টাকা করা হয়েছে।

এর আগে গত ৮ জানুয়ারি সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে দুই হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। এতে এক ভরি সোনার দাম দাঁড়ায় ৯০ হাজার ৭৪৬ টাকা করা।

আ/আসিফ
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।