Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লাখ টাকায় বঙ্গবাজারের পোড়া লুঙ্গি কিনলেন তাহসান

দেশের সব থেকে বড় পাইকারি কাপড়ের মার্কেট বলা হয় বঙ্গবাজারকে। ঈদকে কেন্দ্র করে রোজা শুরুর পর থেকেই ধীরে ধীরে জমে ওঠে এ মার্কেটের ব্যবসা। এ বছরও জমতে শুরু করেছিল বঙ্গবাজারের কেনাবেচা। কিন্তু হঠাৎ লাগা আগুন সব কেড়ে নিয়েছে ব্যবসায়ীদের। ক্ষতি হয়েছে শত কোটি টাকার পণ্য।

 

অনেকে কোটিপতি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় নিঃস্ব হয়ে  গেছেন। নিজের সামর্থের মধ্যে তাদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী, অভিনেতা তাহসান খান।

 

জনপ্রিয় এই সংগীত তারকা ও অভিনেতা পুড়ে যাওয়া একটি লুঙ্গি লাখ টাকায় কিনে নিলেন! তাহসানের মহতী এই কাজের বিষয়টি জানিয়েছে একুশে পদকপ্রাপ্ত মানবিক ফাউন্ডেশন বিদ্যানন্দ।

 

বুধবার দুপুরে বিদ্যানন্দের পেইজ থেকে জানানো হয়, জনপ্রিয় শিল্পী তাহসান বঙ্গবাজারের পোড়া লুঙ্গির একটা কিনে নিয়েছেন এক লাখ টাকায়!

 

আর এই টাকা পৌঁছে দেয়া হচ্ছে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিক্রেতাদের কাছে।

বিদ্যানন্দ জানায়, তারা নগদ এক কোটি টাকা তুলে দিতে চায় ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে। একটি পোস্টে তারা জানায়, আপনাদের মতো অসাধারণ সাপোর্টারদের পাশাপাশি আমরা কিছু তারকা ব্যক্তিত্বকে সংযুক্ত করতে চাচ্ছি সচেতনতা বাড়াতে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।