Monday, 19 October 2026
শিরোনাম
গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী বাংলাদেশিদের বড় সুখবর দিলো জাপান মালদ্বীপ থেকে আসা দুই যাত্রীর পায়ুপথে মিলল ৬ ‘সোনার ডিম’ কুষ্টিয়ায় লালন আখড়া বাড়ির ভেতর থেকে ‘বোমাসদৃশ’ বস্তু উদ্ধার সিরাজগঞ্জে ৫৫১ পূজা মণ্ডপে সাড়ে ৫৫ লাখ টাকার চেক বিতরণ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের প্রতি স্পিকারের শুভেচ্ছা রাতের আঁধারে জলাশয় থেকে মাছ চুরির অভিযোগ কুমারখালীতে ১৩ পূজামণ্ডপে বিএনপির আর্থিক সহায়তা প্রদান মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
এক্সক্লসিভ জেলার খবর

লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাংচুর

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধর, ক্যামেরা ভাংচুর
রাজশাহীতে টেলিভিশনে লাইভ চলাকালে দুই সাংবাদিককে মারধর করা হয়েছে। আজ সোমবার সকাল আটটার দিকে রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কার্যালয়ে এ ঘটনা ঘটে।   হামলায় আহত দুই সাংবাদিক হলেন এটিএন নিউজের রাজশাহী জেলা প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলাম। তাঁরা চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গিয়েছেন। ক্যামেরা পারসন রুবেল কানে শুনতে পাচ্ছেন না।   বুলবুল হাবিব বলেন, অফিসের অ্যাসাইনমেন্ট ছিল। তাঁরা বিএমডিএ থেকে লাইভে দেখাচ্ছিলেন যে সরকারের নির্দেশনা অনুযায়ী সকাল আটটায় অফিসে আসেন না কর্মকর্তারা। সকাল ৮টা ২০ মিনিটে লাইভ চলাকালে আসেন সংস্থাটির নির্বাহী পরিচালক আবদুর রশীদ।   তিনি (রশীদ) বলেন, কার অনুমতি নিয়ে ভিডিও করা হচ্ছে? তিনি এ সময় তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজের কার্যালয়ে যান। কিছুক্ষণের মধ্যে বেশ কয়েকজন কর্মচারীকে নিচে পাঠিয়ে তাঁদের ওপর হামলা চালানো হয়।   লাইভ চলাকালে তাঁকে (বুলবুলকে) ও তাঁর সহকর্মী রুবেলকে মারধর করা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। ক্যামেরা ও বুম কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়   এদিকে বেলা ১১টার দিকে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে সাংবাদিকেরা বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।   এ বিষয়ে অভিযুক্ত বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুর রশীদের মুঠোফোনে কল করা হলে তিনি অফিসে এসে বক্তব্য নিতে বলেন। আহত ক্যামেরা পারসন রুবেল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে আহত ক্যামেরা পারসন রুবেল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন   রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে, সকাল আটটা থেকে সরকারি কর্মকর্তারা অফিসে আসবেন। কিন্তু তাঁরা সঠিক সময়ে আসছেন না।   অফিসের অ্যাসাইনমেন্ট হিসেবে বুলবুল ও তাঁর ক্যামেরা পারসন লাইভ করছিলেন। বিএমডিএর নির্বাহী পরিচালকের নির্দেশে হামলা চালানো হয়। এ কর্মকর্তার অপসারণ ছাড়া তাঁরা অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।