Friday, 4 September 2026
শিরোনাম
ক্রিকেট খেলাধুলা

লতাকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা

admin • 29 May 2023, 09:41 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
লতাকে অধিনায়ক করে বাংলাদেশের দল ঘোষণা

আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া ইমার্জিং এশিয়া কাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার (২৯ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে লতা মন্ডলকে অধিনায়ক করে বাংলাদেশের ইমার্জিং দল ঘোষণা করে বিসিবি।

এবারের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে হংকংয়ে। টুর্নামেন্ট খেলতে আগামী ১০ জুন ঢাকা ছাড়বে বাংলাদেশের মেয়েরা। এবারের আসরে মোট ৮টি দল অংশ নিচ্ছে। গ্রুপ 'এ'-তে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, হংকং । 'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশ দল ১২ জুন টুর্নামেন্টের প্রথম ম্যাচে মুখোমুখি হবে মালয়েশিয়ার বিপক্ষে। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৪ জুন শ্রীলঙ্কার মুখোমুখি হবে লতার দল। সবশেষ গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।

বাংলাদেশ নারী দল

লতা মন্ডল (অধিনায়ক), সুবহানা মুস্তারি (সহ-অধিনায়ক), মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, দিশা বিশ্বাস, রাবেয়া, ঝর্ণা আক্তার, রুবেয়া হায়দার ঝিলিক, সুলতানা খাতুন, মারুফা আক্তার, দিলারা আক্তার, সাথী রানী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।