Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

লটারি জিতে রাতারাতি কোটিপতি সৌদি প্রবাসী শাহিন

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
লটারি জিতে রাতারাতি কোটিপতি সৌদি প্রবাসী শাহিন

বাংলাদেশের শাহিন চাকরির সুবাদে বর্তমানে সৌদি আরবের দাম্মামে থাকেন। সৌদি প্রবাসী এই বাংলাদেশি লটারি জিতে রাতারাতি বনে গেছেন কোটিপতি। ৩১ বছর বয়সী শাহিন একটি বেসরকারি ঠিকাদারী সংস্থার জন্য কাজ করেন। প্রায় এক বছর আগে ফেসবুকের মাধ্যমে আরব আমিরাতের লটারি সম্পর্কে জানতে পারেন তিনি।

এর পর থেকেই মাহজুজ লটারিতে অংশ নিচ্ছেন। লটারি জয়ের ই-মেইল পাওয়ার পর প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না শাহিন। আশ্চর্যজনক খবরটি যাচাই করার জন্য তিনি তার মাহজুজ অ্যাকাউন্টে লগ ইন করেন। সেখানে তিনি ১ মিলিয়ন আমিরাতি দিরহামের (দুই কোটি ৯৮ লাখ ৯৫ হাজার টাকার বেশি) বিশাল অংক দেখতে পান। খবর খালিজ টাইমস।

শাহিন বলেন, ‘আমি লটারি বিজয়ী হয়েছি বুঝতে পেরে একেবারে হতবাক এবং বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম। আমার মাহজুজ অ্যাকাউন্টে বিশাল অংকের অর্থ দেখে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। এবারই প্রথম আমি নিজের অ্যাকাউন্টে এতগুলো শূন্য দেখেছি। এত বিশাল অংকের অর্থ জয় আমাকে অবিশ্বাস্য রকমের কৃতজ্ঞ করে তুলেছে। ’

এই খবর তিনি বাংলাদেশে থাকা পরিবারের কাছে তাৎক্ষণিক পৌঁছে দেন। জীবন বদলে দেওয়া এই লটারি জয়ের কথা শুনে পরিবারের সদস্যরাও আনন্দিত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।