Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

admin • 03 Oct 2024, 10:16 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
লটারিতে ৬৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবিতে লটারি কিনে ২ কোটি দিরহাম (প্রায় ৬৫ কোটি টাকা) জিতলেন এক প্রবাসী বাংলাদেশি। তবে, তিনি একা এই পুরস্কার পাননি। এই টিকিট কিনেছিলেন তারা মোট ১৩ জন। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

লটারিতে ৬৫ কোটি টাকা জেতাদের একজন হলেন চট্টগ্রামের আবুল মনসুর। সম্প্রতি এক অনুষ্ঠানে দেওয়া হয়েছে এই অর্থ। তাঁর ১২ বন্ধুর সঙ্গে এই টাকা শেয়ার করবেন তিনি।

 

এ নিয়ে এক প্রতিক্রিয়ায় আবুধাবিতে থাকা আবুল মনসুর গালফ নিউজকে বলেন, ‘২০০৭ সাল থেকে আমি আরব আমিরাতে কাজ করছি। বিগ টিকিট থেকে আমি ১৬ বছর ধরে টিকিট কেটে আসছি। এবার জিতে গেলাম। আমরা ১৩ বন্ধু এটা কিনেছিলাম।’

 

জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর এই টিকিট কিনেছিলেন তারা। টিকিটের নম্বর ছিল ৩১১৫৭৩। আবুল মনসুরের বন্ধুরা বেশিরভাগই নির্মাণশ্রমিক হিসেবে কাজ করেন। মাসে ১ হাজার থেকে ৩ হাজার দিরহাম করে পান।

 

আবুল মনসুর গালফ নিউজকে বলেন, ‘ড্র অনুষ্ঠান আমি সরাসরি দেখছিলাম। আমাদের টিকিটের নম্বর বলার পর আনন্দে লাফিয়ে উঠি। আমরা আগে ৫০, ১০০ দিরহাম দিয়ে টিকিট কিনতাম। এবার ১ হাজার দিরহাম দিয়ে কিনি। আর আমরা হয়ে গেলাম মিলিয়নিয়ার।’ ৫২ বছর বয়সী মনসুরের পরিবারে স্ত্রী ছাড়াও এক মেয়ে ও ২ ছেলে রয়েছে। দুই ছেলেও দুবাই থাকেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।