Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
ক্রিকেট খেলাধুলা

লজ্জার হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
লজ্জার হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

একমাত্র টেস্টে আফগানিস্তানকে রেকর্ড ৫৪৬ রানে উড়িয়ে দিলেও ওয়ানডে সিরিজে কুপোকাত হয়েছে বাংলাদেশ দল। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে বড় লজ্জা পেয়েছে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার ১৪২ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে আফগানরা।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ৩৩২ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ থেমেছে ১৮৯ রানে। স্কোরবোর্ডে ৭২ রান ওঠতেই ৬ উইকেট হারায়। সাজঘরে ফিরে যান লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান ও আফিফ হোসেন।

১৫ বলে ১৩ রান করতে পেরেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক, আর শান্ত করেন ১ রান। নাঈম শেখ বোল্ড হন ২১ বলে ৯ রান করে। সাকিবের ব্যাট থেকে এসেছে ২৫, হৃদয় করেন ১৬। প্রথম বলেই আউট হন আফিফ হোসেন।

 

৬ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়ে তুলেন মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে ৮৭ রানের জুটি গড়েন তারা। ৪৮ বলে ২৫ রানে মিরাজ আউট হলে ভাঙ্গে সেই জুটি। হাসান মাহমুদ ফিরেন ৪ রানে। একাই লড়াই চালিয়ে যাওয়া মুশফিক থামেন দলীয় ১৮৯ রানে।

 

ইনজুরিতে পড়া এবাদত হোসেন আর নামতে পারেননি ব্যাটিংয়ে, ফলে সেখানেই থামে বাংলাদেশের ইনিংস।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।