Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

র‌্যাবের নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
র‌্যাবের নিষেধাজ্ঞা তোলার ইঙ্গিত দেননি ডোনাল্ড লু: মার্কিন দূতাবাস

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমা নিয়ে কোনো ইঙ্গিত দেননি। মঙ্গলবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানান ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র।

ডোনাল্ড লু’র সফরে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীর বিষয়ে ঠিক কি আলোচনা হয়েছে জানতে চাওয়া হয় মুখপাত্রের কাছে। তিনি বলেন, ডোনাল্ড লু গত বছর র‌্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুমের অভিযোগের সংখ্যা নাটকীয়ভাবে হ্রাসে বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। আমরা অব্যাহত এ সংস্কারে বাংলাদেশ সরকারের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই

তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারকে কথিত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের স্বাধীন তদন্ত করতে আমরা উৎসাহিত করি। এ সময় ঢাকায় বৈঠকে ডোনাল্ড লু র‌্যাবের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময়সীমার ইঙ্গিত দেননি বলেও উল্লেখ করেন মার্কিন দূতাবাসের মুখপাত্র।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু গত শনিবার-রোববার (১৪-১৫ জানুয়ারি) ঢাকা সফর করেন। এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।