Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুল্যান্স দিল তুরস্ক

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
রোহিঙ্গাদের জন্য সামুদ্রিক অ্যাম্বুল্যান্স দিল তুরস্ক

বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপের শিবিরগুলিতে বসবাসকারী মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য জরুরি স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সহায়তার জন্য তুরস্ক সরকার একটি সমুদ্র অ্যাম্বুল্যান্স দিয়েছে।

 

শুক্রবার ( ২৪ নভেম্বর)  তুর্কি সহযোগিতা ও সমন্বয় সংস্থা (টিকা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তুরস্কের বিদেশি সহযোগিতা সংস্থা কর্তৃক দুই জন রোগী ও ১৫ জন যাত্রী বহন ক্ষমতা সম্পন্ন সমুদ্র অ্যাম্বুল্যান্সটি বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন, বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, টিকার ভাইস প্রেসিডেন্ট ড. উমিত নাসি ইয়োরুলমাজ এবং শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 

মূল ভূখণ্ড থেকে ৬০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গকিলোমিটারের দ্বীপ ভাসানচর থেকে নোয়াখালী বা চট্টগ্রামে জরুরি চিকিৎসা সেবার প্রয়োজনে রোগীদের নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুল্যান্সটি ব্যবহার করা হবে।

 

তুরস্কের সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে টিকা বিশ্বের ১৫০টি দেশে তুরস্কের সরকারী উন্নয়ন সহায়তা, মানবিক সহায়তা এবং সহযোগিতা কর্মসূচির সমন্বয়ে নিয়োজিত। দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে টিকা বাংলাদেশে ২০১৪ সালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।