Thursday, 3 September 2026
শিরোনাম
জাতীয়

রেলমন্ত্রী'র প্রচেষ্টায় বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিব-ইন্দিরা মহাবিদ্যালয় সরকারিকরণ

admin • 07 Aug 2023, 05:00 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
রেলমন্ত্রী'র প্রচেষ্টায় বোদায় বঙ্গবন্ধু শেখ মুজিব-ইন্দিরা মহাবিদ্যালয় সরকারিকরণ

রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম সুজন মহোদয় এর প্রচেষ্টায় পঞ্চগড় জেলার বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের সাবেক নাজিরগঞ্জ ছিটমহল এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব -ইন্দিরা কলেজ সরকারিকরণে প্রধানমন্ত্রী' সম্মতি দিয়েছেন৷

সম্মতি করণ পত্র সোমবার( ০৭ আগষ্ট)  বঙ্গবন্ধু শেখ মুজিব-ইন্দিরা কলেজের অধ্যক্ষ রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন এর কাছে হস্তান্তর করেন।

বোদা উপজেলাবাসীর মধ্যে আনন্দ, উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে৷ রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ডেইলী মিরর কে বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপা শিক্ষাব্যবস্থা কে গুরুত্ব দিয়েছেন৷ বোদা উপজেলাবাসীর স্বপ্ন পূরণ হয়েছে।

এসময় পঞ্চগড়বাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রেলমন্ত্রী।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।